আপনি যদি আমাকে আরেকটা ক্যান্ডি না দেন, আমি কিন্তু কাঁদব। আমি কত জোরে কাঁদতে পারি দেখলে আপনি অবাক হয়ে যাবেন। মা কিন্তু সেটা একদম পছন্দ করবে না। ধন্যবাদ। ক্যান্ডি আমার ভীষণ পছন্দ। বয়সের তুলনায় আমি বেশ ভদ্র। সবাই এমনটাই বলে। এভাবে আমি আরও বেশি ক্যান্ডি আদায় করতে পারি। বয়স্ক নারীরাই এ ব্যাপারে সবচেয়ে ভালো। আমি খুব বুদ্ধিমতী একটা মেয়েও বটে। তবে আমার ধারণা, আপনাদের পরীক্ষাগুলো থেকে সেটা আপনি ইতিমধ্যে বুঝে গেছেন। তারাও আমাকে ঠিক এ ধরনেরই কিছু পরীক্ষা করতে দিয়েছিল, কিন্তু তারা আমাকে কোনো ক্যান্ডি দেয়নি। তাই আমি দুষ্টুমি করেছি। কোনো কিছুরই সঠিক উত্তর দিইনি। আপনাকে ধন্যবাদ। এবার আমি দুটি নেব। আপনার কাছে কি শক্ত কোনো ক্যান্ডি আছে? গরমে এই চকলেটগুলো একটু গলে গেছে। বাবা বলেছেন, আপনার কাছ থেকে আমি যেন যতটা সম্ভব আদায় করে নিই। কারণ, আপনারা ভিয়েনিজ মাথা পাগলেরা সবাই হাতুড়ে। বাবা বলেছেন, আপনারা গাদা গাদা টাকা নেন। তিনি বলেন, একমাত্র বুড়ো ভণ্ডদেরই ছাগলের মতো এমন দাড়ি থাকে। তিনি বলেন, আপনি কি রেগে যাচ্ছেন? ঠিক আছে, তাহলে আমাকে আরেকটা ক্যান্ডি দিলে আপনাকে সব কথা খুলে বলব। মার্সি। এটা ফরাসি শব্দ, জানেন তো। শান্তিপুরে অশান্তি বাবা বলেছেন, আপনার কাছ থেকে আমি যেন যতটা সম্ভব আদায় করে নিই। কারণ, আপনারা ভিয়েনিজ মাথা পাগলেরা সবাই হাতুড়ে। বাবা বলেছেন, আপনারা গাদা গাদা টাকা নেন। মহাকাশযানটা যখন নামল, তখন আমি আর আমার ভাই জনি পেছনের উঠানে পিঁপড়ে পিষে মারছিলাম। পিঁপড়ে দেখতে মাঝেমধ্যে বেশ মজা লাগে। ওরা মুখে ছোট ছোট ডালপালা আর টুকিটাকি জিনিস নিয়ে নিজেদের কাজে কত আশা নিয়ে এদিক–ওদিক ছুটে বেড়ায়। যতক্ষণ না আপনার পা ওদের প্রায় ছুঁয়ে ফেলছে, ততক্ষণ ওরা বুঝতেই পারে না যে আপনি ওখানে আছেন। তারপর পিষে যাওয়ার ঠিক আগে শুঁড় নেড়ে ওরা পালাতে চেষ্টা করে। তবে বড় লাল পিঁপড়েগুলোই সবচেয়ে মজার। আপনি চাইলে সটান ওদের ওপর লাফিয়ে পড়তে পারেন, ওরা যেন সেটা টেরই পায় না। আমার মনে হয়, ওরা মাটির একটু ভেতরে দেবে যায়। কারণ, দুটি পাথরের মাঝখানে রেখে ছেঁচলে ওরা কোনো ঝামেলা ছাড়াই পিষে যায়। ওদের স্বাদটা বেশ অদ্ভুত। একবার জনি একটা লাল পিঁপড়েকে কালো পিঁপড়ের সঙ্গে মারামারি করতে দেখেছিল। ওরা অনেকক্ষণ মারামারি চালিয়েই যাচ্ছিল। জনি ওর আতশি কাচ দিয়ে দুটিকেই পুড়িয়ে না মারা পর্যন্ত ওরা মারামারি চালিয়ে গেল। আমি আপনাকে সেই গল্প বললে, আপনি কি আমাকে একটা আতশি কাচ কিনে দেবেন?