ফুটেছে শ্বেতপদ্ম। এমসি কলেজ, সিলেট, ২৩ জুন সিলেট অঞ্চলের গ্রামগুলোয় এখনো টিকে আছে ‘পাল চড়ানি’ প্রথা। গ্রামের বিভিন্ন পরিবারের গবাদিপশু একত্র করে একজন রাখাল বা মালিকের দায়িত্বে মাঠে চরানো হয়। স্থানীয়ভাবে অনেকেই এই যৌথ পশু পালন ব্যবস্থাকে ‘বারি’ বলেও থাকেন। পালাক্রমে গ্রামের মানুষের গরু নিয়ে রাখালেরা চলে যান দূরের তৃণভূমিতে। বর্ষায় দিন শেষে এভাবে ধলাই নদ সাঁতরে ফিরে গরুর পাল। ভোলাগঞ্জ, কোম্পানীগঞ্জ, সিলেট, ২৩ জুন মেঘের আড়ালে সূর্যের উঁকি। ফুরোমোন, রাঙামাটি, ২৩ জুন নগরের ব্যস্ততম আম্বরখানা-দর্শনদেউরি সড়কের পাশে নালা সংস্কারের কাজ চলছে। সড়কের ওপর রাখা হয়েছে নির্মাণসামগ্রী। পাশ দিয়ে ভোগান্তি নিয়ে চলছে লোকজন ও যানবাহন। দর্শনদেউরি, সিলেট, ২৩ জুন সড়কে দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে উঠে গেছে ট্রাকটি। বগুড়া-রংপুর মহাসড়ক, নওদাপাড়া, বগুড়া, ২৩ জুন কুদির বটতলা বার্ষিক পূজার চার দিনের শেষ দিনে জমে উঠেছে মেলা। মেলায় বাঁশ ও বেতের তৈরি ঝামা, পালা, ঢোল ও খারই নিয়ে বসেছেন এক কারিগর। কুদির বটতলা, রূপসা, খুলনা, ২৩ জুন চাতালে ধান শুকানো হচ্ছে। কসাইটুলী, রংপুর, ২৩ জুন কুদির বটতলা বার্ষিক পূজার মেলায় কাঠের তৈরি নারকেল কোরানি তৈরি করছেন এক কারিগর। কুদির বটতলা, রূপসা, খুলনা, ২৩ জুন গরমের মধ্যে রিকশায় গুটিসুটি হয়ে ঘুমিয়ে পড়েছেন ক্লান্ত চালক। জয়নুল আবেদীন উদ্যান, ময়মনসিংহ, ২৩ জুন বর্ষার পানিতে প্রাণ ফিরে পেয়েছে পাহাড়ি সাঙ্গু নদী। নদীর বুক চিরে গন্তব্যে ছুটে চলছে একটি ইঞ্জিনচালিত নৌকা। রোয়াংছড়ি স্টেশন ঘাট, বান্দরবান, ২৩ জুন দুর্ঘটনায় দুমড়েমুচড়ে গেছে মাইক্রোবাসটি। ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, মির্জাপুর বাইপাস, টাঙ্গাইল, ২৩ জুন কুষ্টিয়া থেকে কলা এনেছেন পাইকাররা। সেই কলা পাইকারি দরে কিনে গ্রামে বিক্রি করতে নিচ্ছেন খুচরা বিক্রেতা। বাবুপাড়া, রংপুর, ২৩ জুন বাঁশ দিয়ে তৈরি টুকরি নিয়ে যাচ্ছেন বিক্রেতা। কোম্পানীগঞ্জ, সিলেট, ২৩ জুন গরমে চারদিকে হাঁসফাঁস অবস্থা। পথচারীদের মধ্যে খাওয়ার পানি ও হাতপাখা বিতরণ করছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পাবনা শাখার সদস্য। ট্রাফিক মোড়, পাবনা, ২৩ জুন কাজের খোঁজে দল বেঁধে শহরে যাচ্ছেন কৃষিশ্রমিকেরা। মাহিগঞ্জ, রংপুর, ২৩ জুন তিন চাকার যানবাহনে পরিবহন করা হচ্ছে চালের বস্তা। এর ওপরে ঝুঁকি নিয়ে যাত্রা করেছেন নারী ও শিশুরা। অনন্ত মোড়, ঢাকা রোড, পাবনা, ২৩ জুন সেতুর সংযোগ অংশে সড়ক গেছে ধসে, তৈরি হয়েছে দুর্ঘটনার ঝুঁকি। মোহনপুর লঞ্চঘাট সড়ক, কুমিল্লা, ২৩ জুন মেঠো পথ ধরে দই বিক্রির জন্য বাজারে যাচ্ছেন তিনি। মঘাদিয়া, মিরসরাই, ২৩ জুন সকাল থেকেই বরিশালের আকাশে ছিল রোদ আর মেঘের লুকোচুরি। হঠাৎ আকাশ কালো করে নামে একপশলা বৃষ্টি। বৃষ্টির মধ্যে গন্তব্যে যাচ্ছেন রিকশাযাত্রী। বান্দ রোড, বরিশাল, ২৩ জুন ফুটেছে সাদা কাঠগোলাপ ফুল। শাকতলা, কুমিল্লা, ২৩ জুন বৈদ্যুতিক পুলের টানা তারের ওপর বসে আছে বর্ণিল ফড়িং। ভাংনাহাটি, শ্রীপুর, গাজীপুর, ২৩ জুন লামার নাজিরাম ত্রিপুরাপাড়ায় ভূমি দখল ও অগ্নিসংযোগের চেষ্টার প্রতিবাদে আদিবাসী ছাত্র–জনতার ব্যানারে মিছিল। প্রেসক্লাবের সামনে, বান্দরবান, ২৩ জুন তপ্ত দুপুরে গোসল করতে নেমে পদ্মা নদীর নতুন পানিতে দুরন্তপনায় মেতেছে শিশুরা। ভাজন ডাঙ্গা, ফরিদপুর, ২৩ জুন পদ্মা নদীর তীরে পেতে রাখা চাঁই থেকে মাছ সংগ্রহ করছেন পাড়ের এক বাসিন্দা। আলিয়াবাদ, ফরিদপুর, ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজধানীতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়। শাহবাগ, ঢাকা, ২৩ জুন