চারদিকে লাল আভা ছড়িয়ে উঠছে সূর্য। জয়সাগর দীঘি, নিমগাছী, সিরাজগঞ্জ, ৯ মে রাজধানীর কদমতলীর সাদ্দাম মার্কেট এলাকায় গতকাল শুক্রবার রাতে ফোমের একটি কারখানায় ভয়াবহ আগুন লাগে। আগুনে ক্ষতিগ্রস্ত কারখানা থেকে মালপত্র সরিয়ে নিচ্ছেন কর্মচারীরা। কদমতলী, ঢাকা, ৯ মে রবীন্দ্র জন্মজয়ন্তীর মেলায় কারুপণ্য ও হস্তশিল্প প্রদর্শনীতে আগত ক্রেতারা। রবীন্দ্র কাছারিবাড়ি, শাহজাদপুর, সিরাজগঞ্জ, ৯ মে বৃষ্টির কারণে বেশ কয়েক দিন ধরে স্তূপ করে রাখা ধান পচে দুর্গন্ধ ছড়িয়ে প্রায় নষ্ট হওয়ার পথে। সেই ধান পানিতে জালে রেখে ধুয়ে সেদ্ধ করার জন্য নিচ্ছেন হাওরের একজন নারী। মিঠামইন, কিশোরগঞ্জ, ৯ মে পদ্মা নদীতে নৌকা ভাসিয়ে কারেন্ট জাল দিয়ে মাছ ধরছেন এক পেশাদার জেলে। চর শালেহপুর, ফরিদপুর, ৯ মে দু–তিন ধরে ঝলমলে রোদ ওঠায় হাওরের অলওয়েদার (আভুরা) সড়কের ৩০ কিলোমিটারজুড়ে কিষান-কিষানিদের ধানমাড়াইয়ের উৎসব। অলওয়েদার সড়ক, কিশোরগঞ্জ, ৯ মে নদীভাঙা চরাঞ্চলে এখনো জীবিকার অন্যতম ভরসা ঘোড়ার গাড়ি, মালামাল নিয়ে চলছেন এক গাড়োয়ান। চরভদ্রাসন, ফরিদপুর, ৯ মে বাড়ির পুকুরে গোসল করতে নেমে ভেলায় উঠে দুরন্তপনায় মেতে উঠেছে দুই শিশু। ভাষানচর, ফরিদপুর, ৯ মে জাল দিয়ে মাছ ধরছেন তিনি। কাশিমপুর, মৌলভীবাজার, ৯ মে শিশুকন্যাকে কোলে নিয়ে ছেলেকে পাঠশালা থেকে আনতে গিয়েছিলেন মা। তাঁর সঙ্গে ছেলের বন্ধুরাও বাড়ি ফিরছে। কামারগাঁও, পাবনা, ৯ মে পদ্মা সেতু প্রকল্প এলাকায় খাবারের খোঁজে একটি হনুমান। নাওডোবা, শরীয়তপুর, ৯ মে ফারাজ হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালের মিয়াবাড়িতে বিনা মূল্যে চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়। এতে চিকিৎসা নিতে আসা একজনকে ওষুধ দেওয়া হচ্ছে। পলাশ, নরসিংদী, ৯ মে কাপ্তাই হ্রদের পানি কমে প্রায় সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। ভেসে উঠেছে হ্রদের তলদেশে ডুবে থাকা পুরোনো কাঠের গুড়ি। কাটাছড়ি, রাঙামাটি, ৯ মে প্রখর রোদ আর গরমে ক্লান্ত রিকশাচালক। তৃষ্ণা মেটাতে রিকশা থামিয়ে পানি পান করছেন তিনি। কিনব্রিজ এলাকা, সিলেট, ৯ মে খাবারের খোঁজে একা শালিক পাখি। নতুনপাড়া, রাঙামাটি, ৯ মে প্রখর রোদের মধ্যে ছাতা মাথায় পথ চলেছেন এক ব্যক্তি। কদমতলী বাস টার্মিনাল এলাকা, সিলেট, ৯ মে গ্রামের পথজুড়ে হাঁসের কোলাহল, পাল সামলাতে ব্যস্ত খামারিরা। বস্তুল, তাড়াশ, সিরাজগঞ্জ, ৯ মে জনমতকে উপেক্ষা করে ‘গ্রাহক শোষণ ও হয়রানির’ প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুর মহানগর নাগরিক কমিটির আয়োজনে নগরের প্রেসক্লাব চত্বরে গণ–অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় গণসংগীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। প্রেসক্লাব চত্বর, রংপুর, ৯ মে আধুনিক কৃষিযন্ত্রের সাহায্যে ধান কেটে সড়কে বস্তায় ভরতে ব্যস্ত কৃষকেরা। মানিক চাপড়, সিরাজগঞ্জ, ৯ মে নারকেলের শুকনা ছোবড়া থেকে আঁশ তৈরি করে রোদে শুকানো হচ্ছে। এসব আঁশ দিয়ে পাপোশ, দড়ি ও ব্রাশ তৈরি করা হয়। উত্তর কৌরিখাড়া, নেছারাবাদ, পিরোজপুর, ৯ মে ধান কাটার মৌসুমে চাহিদা বাড়ায় শহর থেকে প্লাস্টিকের ড্রাম নিয়ে গ্রামে যাচ্ছেন এই বিক্রেতা। জিলা স্কুল মোড়, রংপুর, ৯ মে চলতি বছর ভুট্টার বাম্পার ফলন হয়েছে। কৃষকেরা প্রতি শতকে এক মণ ভুট্টা পেয়েছেন। মাঠ থেকে সংগৃহীত ভুট্টা ট্রাক্টরে উঠাচ্ছেন এক কৃষিশ্রমিক। কদমতলী, দাউদকান্দি, কুমিল্লা, ৯ মে দুর্গম পাহাড়ি এলাকায় প্রকৃতির সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে বাহারি রঙের প্রজাপতি। কাটাছড়ি, রাঙামাটি, ৯ মে বনমালী শিল্পকলা কেন্দ্র পাবনার সার্বিক ব্যবস্থাপনা ও পৃষ্ঠপোষকতায় নিজস্ব মিলনায়তনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর স্মরণে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করছেন শিল্পীরা। বনমালী শিল্পকলা কেন্দ্র, পাবনা, ৮ মে চা-বাগানের বাংলোয় টবে ফুটেছে গোলাপি মোম বেগোনিয়া ফুল। গাজীপুর চা-বাগান, কুলাউড়া, মৌলভীবাজার, ৯ মে দোকানে আতর সাজিয়ে রাখছেন দোকানি। এসব আতর প্রতি এমএল ১০ টাকা থেকে ১০ হাজার টাকা পর্যন্ত দাম হয়। হেলাতলা, খুলনা, ৯ মে