বাসা সাজাচ্ছে বাবুই পাখি। কাটাছড়ি, রাঙামাটি, ২২ জুন বসে আছে জোড়া মাছরাঙা। কলা বোন্নে, রাঙামাটি, ২২ জুন সবুজ গাছে বেলুনলতা ফল। পশ্চিম বান্দুটিয়া, মানিকগঞ্জ, ২২ জুন বোরো মৌসুম শেষে কাটা ধান নিয়ে বাড়ি ফিরছেন কৃষক। মমিনপুর, রংপুর, ২২ জুন বর্ষাকালে গাছের চারার চাহিদা বাড়ার সঙ্গে টব বিক্রিও বেড়ে যায়। শাহবাজপুর, রংপুর, ২২ জুন সুনামগঞ্জে গত দুই দিনের বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে সুরমা নদীর পানি বেড়েছে। সুরমা নদীর লঞ্চঘাট এলাকা, সুনামগঞ্জ, ২২ জুন গ্রামীণ হাট থেকে বাঁশের তৈরি মাছ ধরার ফাঁদ কিনে নিয়ে যাচ্ছেন দুই নারী। মালাহার, শিবগঞ্জ, বগুড়া, ২২ জুন বগুড়া সদরের গোকুল এলাকায় বেশ কিছু ফুল ও ফলদ গাছের নার্সারি রয়েছে। সেখান থেকে গাছ কিনে ট্রাকে ভরে বিভিন্ন স্থানে নেওয়া হচ্ছে। গোকুল, বগুড়া, ২২ জুন মিয়ানমার প্রজাতির আম রাঙ্গুই। বাগানিরা নদীপথে এনেছেন বিক্রি করতে। সমতাঘাট, বনরুপা, রাঙামাটি, ২২ জুন ভ্যানে করে ডাব বিক্রি করেন তিনি। খোজারখলা, সিলেট, ২২ জুন ঝুড়িতে সাতকরা সাজিয়ে বিক্রির জন্য বসে আছেন এক ব্যক্তি। সাধারণত গরুর মাংস, ছোট মাছ ও ডাল রান্নায় সবজি হিসেবে সাতকরা ব্যবহার হয়। কিনব্রিজ, সিলেট, ২২ জুন বাগানে ফুটেছে নজরকাড়া রক্তিম মুসান্ডা ফুল। আশ্রাফপুর, কুমিল্লা, ২২ জুন চলছে বিশ্বকাপ ফুটবল খেলা। এ নিয়ে বিশ্বজুড়ে উত্তেজনা। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও প্রিয় দলের পতাকা টানানো হয়েছে। খেলার উচ্ছ্বাসে হাওরের মাঝে পতাকা টাঙিয়ে ফুটবল খেলায় মেতেছে শিশুরা। বেড়িবাঁধ, নিকলী, কিশোরগঞ্জ, ২২ জুন
Search
Congressional trades, bills, prediction markets, hearings, and intelligence signals. Signal search supports: AND OR "exact phrase" -exclude
1,939 signals for Bangladesh
Page 34 of 78