বিশ্বকাপে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির মুখোমুখি হচ্ছে আজ কুরাসাও। ক্যারিবিয়ান সাগরের ছোট্ট এই দ্বীপদেশটির জনসংখ্যা দুই লাখেরও কম (অথচ আমাদের মিরপুরেই ৫ লাখের বেশি মানুষের বসবাস)! কুরাসাওয়ের আয়তন ৪৪৪ বর্গকিলোমিটার। বিশ্বকাপের ইতিহাসে জনসংখ্যা বা আয়তনের দিক থেকে এত ‘ছোট’ দেশ এর আগে কোনো আসরে খেলেনি। একসময় ফিফা র্যাঙ্কিংয়ে ১৫০-এর বাইরে থাকা দলটি আজ বিশ্বের সেরা ৪৮ দলের একটি। তবে কুরাসাওয়ের গর্ব শুধু ফুটবল না। ছোট্ট দেশটির আছে বৈচিত্র্যময় সংস্কৃতি, বিস্ময়কর ইতিহাস আর অসংখ্য অজানা গল্প। চলুন জেনে নিই এই দেশ সম্পর্কে ১০টি তথ্য। ১. কুরাসাও: ক্যারিবিয়ানের ছোট্ট বিস্ময় কুরাসাও দুটি দ্বীপ নিয়ে গঠিত—মূল দ্বীপ কুরাসাও ও ছোট্ট জনবসতিহীন দ্বীপ ক্লেইন কুরাসাও, যেটি মূল দ্বীপের প্রায় ১০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত। অবস্থানগত কারণে দেশটি হারিকেন বেল্টের বাইরে, ফলে সারা বছর আবহাওয়া থাকে স্থিতিশীল ও উষ্ণ। এটি স্বাধীন রাষ্ট্র নয়, তবে পরাধীনও বলা যায় না। নেদারল্যান্ডস রাজ্যের মধ্যে কুরাসাও একটি স্বায়ত্তশাসিত দেশের মর্যাদা পায় ২০১০ সালে। বিদেশনীতি আর প্রতিরক্ষার ভার নেদারল্যান্ডসের হাতে থাকলেও ভেতরের সব সিদ্ধান্ত নেয় কুরাসাও নিজে। এআইয়ের পর আসছে এজিআই, ডিজাইনাররা কি ডাইনোসর হয়ে যাবে ২.