একজনের ওপর আরেকজন লুটিয়ে পড়েছেন, কেউ আবার কোচকে কাছে পেয়ে তাঁকেও কাছে টেনে নিচ্ছেন। দৃশ্যটা যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে ম্যাচের শেষ বাঁশির পরের মুহূর্তের। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচটিতে ৪–১ গোলে জিতেছে স্বাগতিক যুক্তরাষ্ট্র ‘বি’ গ্রুপে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ১–০ গোলে পিছিয়ে পড়েছিল কানাডা। কিন্তু বদলি নেমে ৭৯ মিনিটে করা গোলে স্বাগতিকদের সমতায় ফেরান ফরোয়ার্ড কাইল লারকিন। গোলের পর তাঁর এই স্বস্তির উদ্যাপনের সঙ্গে গোটা কানাডাও যেন হাঁপ ছেড়ে বেঁচেছে। পরে ম্যাচটি ১–১ গোলেই ড্র করে বিশ্বকাপে প্রথম পয়েন্টও পেয়েছে কানাডা ‘এ’ গ্রুপে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে পিছিয়ে পড়েছিল দক্ষিণ কোরিয়া। ম্যাচের শুরু থেকে ভালো খেলেেও গোল হজমে বেশ চাপেই পড়ে যায় এশিয়ান দলটি। তবে ৬৭ মিনিটে হোয়াং ইন-বমের এই শটেই সমতা আনে দক্ষিণ কোরিয়া। পরে ২–১ গোলে জেতে ম্যাচও ২০২৬ বিশ্বকাপে প্রথম গোলটি করছেন মেক্সিকোর হুলিয়ান কিনিয়োনেস। মেক্সিকো সিটিতে আজ ৩ লাল কার্ডের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২–০ গোলে হারিয়েছে মেক্সিকো। এই প্রথম উদ্বোধনী ম্যাচ জিতে বিশ্বকাপ শুরু করল মেক্সিকো।