স্পেনের ১০ নম্বর জার্সি গায়ে মাঠে নামেন দানি অলমো । পড়ুন প্লেয়ারস ট্রিবিউনে প্রকাশিত তাঁর একটি লেখার নির্বাচিত অংশের অনুবাদ। একদম ছোটবেলার স্মৃতি যতখানি মনে পড়ে, সবটাই ফুটবল ঘিরে। ফুটবল যেন আমার পায়ের সঙ্গে লেগেই থাকত, আঠার মতো! সারাক্ষণ খেলতে চাইতাম। এমনকি বল কোলে নিয়েই ঘুমাতাম। বারান্দায় ছোট ছোট দুটি গোলপোস্ট বসিয়ে দিয়েছিলেন মা-বাবা। সেখানে আমি আর আমার ভাই কার্লোস খেলতাম। বয়স তখন দুই কি আড়াই। আমাকে দুই পোস্টের মাঝখানে দাঁড় করিয়ে ধুমাধুম বলে লাথি মারত কার্লোস! আমার কাছে খেলার চেয়ে বড় আর কিছু ছিল না। জানি সব ফুটবলারই এই কথা বলে। কিন্তু আমার বেলায় কথাটা কতখানি সত্য, একটা উদাহরণ দিই। লা মাসিয়াতে (বার্সেলোনার ইয়ুথ একাডেমি) যোগ দেওয়ার আগের কথা। কাস্তেলদাফেলসের একটা ম্যাচে বাবা ম্যানেজারের দায়িত্ব পালন করছিলেন, আমি তাঁর সঙ্গে গিয়েছিলাম। বয়স তখন ৮। মনের আনন্দে একটা বল নিয়ে খেলছিলাম। হঠাৎ বাবার এক বন্ধু এসে বললেন, ‘দানি, জলদি এসো!