বাংলা ভাষার অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন কবি মাসুদ খান । তাঁর লেখালেখির শুরু আটের দশকে। সপরিবার বাস করেন কানাডার টরন্টোতে। সেখানে একটি কলেজে ইঞ্জিনিয়ারিং বিভাগে শিক্ষকতা করেন। ছন্দের ভাঙচুর, বিষয় ও প্রকাশভঙ্গির বৈচিত্র্য এবং কখনো টানাগদ্যে, মাত্রাবৃত্তে, কখনো স্বরবৃত্তে—অর্থাৎ এমন কোনো নিরীক্ষা নেই যা মাসুদ খান করেননি; আর এই নিরীক্ষাগুলোও সফল। বাংলা কবিতায় তাঁর উল্লখযোগ্য অবদান ও কৃতিত্বের জন্য তাঁকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে (২০২৫) সম্মানিত করা হয়। তাঁর সাক্ষাৎকার নিয়েছেন সাথী নন্দী। সাথী নন্দী : স্যার, কেমন আছেন আপনি? আমার দীর্ঘদিনের ইচ্ছা ছিল বা বলা যায়, স্বপ্ন ছিল আপনার সাক্ষাৎকার গ্রহণের। আজ সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। আমি কিন্তু আপনার লেখার অনেক বড় ভক্ত! মাসুদ খান : আমি ভালো আছি সাথী। আশা করি, আপনিও ভালো আছেন। আমি জানি, আপনি আমার লেখালেখির একজন সমঝদার ও অনুরাগী পাঠক। আমার লেখা নিবিড়ভাবে পাঠ করে আসছেন অনেক বছর ধরে। অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন। সাথী : প্রথমেই জানতে চাই, আপনার কবিতা লেখার শুরুটা কীভাবে হলো?