প্রথম আলো ট্রাস্টের একটি আয়োজন বিনা মূল্যে মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা। এ আয়োজনের আওতায় গত ০৪ মার্চ ২০২৬ প্রথম আলোর কার্যালয় কারওয়ান বাজারে ১৭৫তম অনলাইন পরামর্শ সহায়তা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত থেকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক (সাইকিয়াট্রি) ডা. জোবায়ের মিয়া পরামর্শ প্রদান করেন। এইবারের বিষয়টি ছিল —' অমনোযোগী সন্তান : অভিভাবকের করনীয়।' অনুষ্ঠানটি থেকে একটি পরামর্শ তুলে ধরা হলো- যে সময়টাতে বাচ্চাদের একটু মনোযোগী হওয়া উচিত, সেখানে তারা একটু কম মনোযোগী হচ্ছে। আর এই টেকনোলজির সময় যখন ডিভাইস সবার হাতে হাতে তখন এটা একটু বেশি কিনা? এই প্রশ্নের উত্তরে ডা.