পথের ধারে ফুটে থাকা রুয়েলিয়া ফুল ছড়াচ্ছে সৌন্দর্য। কয়ড়া, মানিকগঞ্জ, ১০ জুন জলাশয় থেকে মাছ ধরে ফিরছে বাবা ও ছেলে। ময়নাকুঠি, রংপুর, ১১ জুন ফুটেছে হলদে রাধাচূড়া ফুল। ইজ্জতপুর, শ্রীপুর, গাজীপুর, ১১ জুন বসতবাড়ির পাশে নিজের বানানো ঘুড়ি ওড়াচ্ছে দুই শিশুশিক্ষার্থী। আঙ্গাউড়া, দাউদকান্দি, কুমিল্লা, ১১ জুন পাহাড়ি এক তরুণী পাহাড়ে জুমচাষের জন্য গাছের গুঁড়ি সরাচ্ছেন। বড়াদম মোরঘোনা, রাঙামাটি, ১১ জুন হরেক রকমের আম সংগ্রহের পর বাছাই করে গন্তব্যে নিয়ে যাচ্ছেন শ্রমিকেরা। দীঘলি বাঁক, রাঙামাটি, ১১ জুন বাড়িতে সংরক্ষণ করা আলুতে পোকা ধরেছে। গরুকে খাওয়ানোর জন্য সেই আলু বাছাই করছেন এই নারী। ময়নাকুঠি, রংপুর, ১১ জুন বুধবার সন্ধ্যার ভারী বর্ষণের পর খুলনা নগরীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়। স্কুলে নিতে এভাবেই শিশুকে পার করছেন এক মা। বয়রা, খুলনা, ১১ জুন ফুটেছে হলুদ রঙ্গন। তাড়াশ, সিরাজগঞ্জ, ১১ জুন টিফিনের ফাঁকে গেটের জানালার ফাঁক দিয়ে ঝালমুড়ি কিনছে মেয়েরা। গোয়ালচামট সারদা সুন্দরী বালিকা উচ্চবিদ্যালয়ের গেট, ফরিদপুর, ১১ জুন সিলেট নগরের কিনব্রিজ এলাকার বেশ কয়েকটি দোকানে পাওয়া যায় বাঁশ-বেতের তৈরি ঐতিহ্যবাহী গ্রামীণ পণ্য। দোকানে রাখা হচ্ছে বাঁশ, বেত দিয়ে বানানো এসব টুকরি। কিনব্রিজ, সিলেট, ১১ জুন বন্য প্রাণী সংরক্ষণ কেন্দ্রের এই চিড়িয়াখানায় ২০১৮ সালের ৩০ অক্টোবর প্রাণী রাখা শুরু হয়। ধীরে ধীরে বেহাল হচ্ছে পুরো চিড়িয়াখানা। সঠিকভাবে দেখভাল না করায় প্রাণী কমছে চিড়িয়াখানার। এখানে ময়ূর ছিল ১২টি। বিভিন্ন সময় মারা যাওয়ার পর রয়েছে দুটি। টিলাগড়, সিলেট, ১১ জুন সড়কের পাশে ফোটা গোলাপি রঙের এই ফুলটিকে শটিফুল বা বুনহলদি নামে ডাকা হয়। এটি বিভিন্ন দেশে সিয়াম টিউলিপ বা উইল্ড টারমারিক নামে পরিচিত। বিদ্যাগঞ্জ, ময়মনসিংহ, ১১ জুন কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের লেকে ফুটেছে লাল শাপলা ফুল। কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, সিলেট, ১১ জুন ৫৮ দিনের নিষেধাজ্ঞা কাটিয়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়ার আগে ট্রলারে বসে জাল গোছাচ্ছেন জেলেরা। আগুনমুখা নদী, পটুয়াখালী, ১১ জুন স্মার্টফোনের অপব্যবহার, মাদক ও বাল্যবিবাহ রোধে শপথ নিয়েছে শিক্ষার্থীরা। কুমিল্লার দাউদকান্দির শহীদনগর এম এ জলিল উচ্চবিদ্যালয় মিলনায়তনে আজ ১১ জুন এক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় দুর্যোগ সতর্কতা বিষয়ে প্রথম আলো ও প্ল্যান ইন্টারন্যাশনালের উদ্যোগে আয়োজিত মিডিয়া সংলাপে অংশগ্রহণকারীরা। প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল, ঢাকা, ১১ জুন বৃষ্টিতে রাজশাহী নগরের শহীদ এ এইচ এম কামারুজ্জামান চত্বর এলাকায় পানি জমেছে। এতে ভোগান্তিতে পড়েন পথচারীরা। ১১ জুন টেলিভিশনে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা দেখছেন একদল মানুষ। রাজধানীর বঙ্গবন্ধু স্টেডিয়াম মার্কেট থেকে আজ ১১ জুন তোলা ছবি মুগ্ধতা ছড়াচ্ছে কুমিল্লার নগর ভবন চত্বরে ফুটে থাকা সূর্যমুখী ফুল। ১১ জুন