আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, ‘এবারের বাজেট করের চাপ কমানোর বাজেট। গরিবের পক্ষের বাজেট। প্রতিবছর ঢাকায় বাজেট ঘোষণার পরে “গরিব মারার বাজেট” স্লোগান দিয়ে মিছিল বের করে শিক্ষার্থীরা। কিন্তু এ বছর সেই মিছিল হয়নি। এবারের স্লোগান হচ্ছে, “মদের দাম বাড়ল কেন? সিগারেটের দাম বাড়ল কেন?”’ আজ বুধবার সকাল ১০টায় শহরের পবহাটি কলাহাট-সংলগ্ন এলাকায় ঝিনাইদহ পৌরসভা আয়োজিত আধুনিক কসাইখানার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। আইনমন্ত্রী বলেন, সরকার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী নারীদের নিরাপত্তা ও উন্নয়নে কাজ শুরু করেছে। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের প্রকল্প হাতে নিয়েছে। ইতিমধ্যে ঝিনাইদহসহ সারা দেশে কৃষক কার্ড বিতরণ শুরু হয়েছে। আজ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বারইপাড়া গ্রামে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হবে। কসাইখানার উদ্বোধনের বিষয়ে মন্ত্রী বলেন, ‘যত্রতত্র গরু-ছাগল জবাই করলে পরিবেশের মারাত্মক ক্ষতি হয়। পরিবেশ রক্ষায় সরকারের পরিকল্পনার অংশ হিসেবে স্বাস্থ্যসম্মত উপায়ে গরু-ছাগল জবাই ও মাংস প্রক্রিয়াজাতকরণের জন্য দেশের বিভিন্ন জায়গায় আধুনিক সুবিধাসম্পন্ন কসাইখানা স্থাপন করা হয়েছে। সেই ধারাবাহিকতায় ঝিনাইদহেও আজ এটি উদ্বোধন করা হলো। আপনারা বাইরে উন্মুক্ত স্থানে গরু-ছাগল জবাই না করে এই কসাইখানায় জবাই করবেন, তাহলে পরিবেশ ও সুস্বাস্থ্য—দুটোই বজায় থাকবে।’ মাদকের বিস্তার নিয়ে মো.