সরকারি মালিকানাধীন বিশেষায়িত ব্যাংক ‘আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক’ জনবল নিয়োগে আবেদন চলছে। ব্যাংকটি ১৬তম গ্রেডে ‘ডাটা এন্ট্রি অপারেটর’ পদে ৩০০ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন ১৩ জুন ২০২৬ পর্যন্ত। পদের বিবরণ ও বেতন— পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর। পদ সংখ্যা: ৩০০টি (স্থায়ী পদ)। বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা (জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী)। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাওয়া যাবে। রাজউকে ৯ম থেকে ১৭ গ্রেডে চাকরি, ১৩৬ পদের আবেদন শুরু ৮ জুন শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য দক্ষতা— যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি। প্রযুক্তিগত দক্ষতা: কম্পিউটার ব্যবহার সংক্রান্ত কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। টাইপিং গতি: কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২৮ শব্দের গতি থাকতে হবে। পরীক্ষা: সংশ্লিষ্ট বিষয়ে ‘Standard Aptitude Test’-এ উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক। ২০২৬ সালে চাকরির বাজারে টিকতে যে ১০ দক্ষতা জরুরি আবেদনের নিয়ম ও শর্তাবলি— ১. বয়সসীমা: ১ মে ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। ২. অনলাইন আবেদন: শুধুমাত্র অনলাইনে avub.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। মুদ্রিত বা হাতে লেখা কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। ৩.