পাটখেতের আগাছা পরিষ্কারে ব্যস্ত দুই কৃষক। ছোট ভাটবাউর, মানিকগঞ্জ, ১২ জুন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে সমুদ্রসৈকতের সিসি ব্লকে ব্রাজিলের পতাকার রং করেছেন সমর্থকেরা। আনোয়ারা, চট্টগ্রাম, ১৩ জুন হাটে বিক্রির জন্য সাজিয়ে রাখা হয়েছে ধান। সমেশপুরহাট, সিরাজগঞ্জ, ১২ জুন ল্যান্টানা ফুলের মধু পান করছে একটি প্রজাপতি। রাঙামাটি, ১২ জুন বর্ষায় নদীতে পানি বাড়ায় মাছ ধরার চাঁইয়ের চাহিদাও বেড়েছে। মাগুরা থেকে কেনা মাছ ধরার চাঁই বাড়িতে নিয়ে যাচ্ছেন পদ্মাপারের দুই বাসিন্দা। পাটপাশা, ফরিদপুর সদর, ১১ জুন মনু নদে নৌকা নিয়ে মাছ ধরছেন দুই মৎস্যজীবী। চাঁদনীঘাট, মৌলভীবাজার, ১২ জুন বিশ্বকাপ ফুটবল শুরু হয়েছে। তাই ফুটবল-ভক্তদের উন্মাদনা ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন প্রান্তে। উন্মাদনার প্রভাব পড়েছে উপকূলীয় এলাকাতেও। কলাপাড়া উপজেলার পশ্চিম চাকামইয়া এলাকার একটি সেতুর দুই পাশে প্রিয় দলের পতাকা টাঙিয়েছেন ভক্তরা। পটুয়াখালী, ১২ জুন তালতলী তাপবিদ্যুৎকেন্দ্র-সংলগ্ন পায়রা নদীতে জাল টেনে রেণু ও পোনা ধরছেন তাঁরা। সেগুলো যাবে খুলনাসহ দেশের বিভিন্ন অঞ্চলে। বরগুনা, ১২ জুন জিংলাতলী ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উৎসব ও শিশুমেলায় বস্তাদৌড় প্রতিযোগিতা। জিংলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, দাউদকান্দি, কুমিল্লা, ১২ জুন আনন্দ শোভাযাত্রায় অংশ নিয়ে আর্জেন্টিনা-সমর্থকদের উল্লাস। দিনাজপুর, ১২ জুন বন্ধু আর্জেন্টিনা সমর্থন করেন, তাই ব্রাজিলের আনন্দ মিছিলে আসেননি। বন্ধুর প্রতিকৃতি নিয়ে মিছিলে চলে এসেছেন আরেক বন্ধু। শ্রীমঙ্গল, মৌলভীবাজার, ১২ জুন বৈরী আবহাওয়া। কখনো ভারী, কখনো ঝিরি ঝিরি বৃষ্টি। এরই মধ্যে ব্রহ্মসমাজ সড়ক ঝিলটুলী এলাকায় সড়কের এক পাশে ছাতার নিচে সাজানো হলিডে মার্কেটের নানা পণ্য পলিথিনে মুড়িয়ে ক্রেতার অপেক্ষায় নারী উদ্যোক্তারা। সদর উপজেলা, ফরিদপুর, ১২ জুন গাছের কাঁটাসহ ডালের ফাঁকে খেজুর ধরেছে। খেজুর ছিঁড়ছে এক কিশোর। বালারহাট, মিঠাপুকুর, রংপুর, ১২ জুন